SkyTour Logo
Sky tour bd
হোমপেজে ফিরে যান

শর্তাবলী ও নীতিমালা (Terms & Conditions)

Sky tour bd অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ুন।

১. অ্যাকাউন্ট নিবন্ধন (Account Registration)

ব্যবহারকারীকে তার সঠিক তথ্য ও সচল মোবাইল নম্বর প্রদান করে অ্যাকাউন্ট খুলতে হবে। একজনের একাধিক ভুয়া বা ফেক অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২. ফেয়ার প্লে নীতি (Fair Play Policy)

যেকোনো প্রকার হ্যাক, স্ক্রিপ্ট, তৃতীয় পক্ষের অ্যাপ বা অনৈতিক উপায় ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। হ্যাকিং বা প্রতারণার কোনো প্রমাণ পাওয়া গেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান করা হবে এবং ব্যালেন্স বাজেয়াপ্ত করা হবে।

৩. ডিপোজিট ও উইথড্রয়াল (Deposit & Withdrawal)

বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে টাকা এড করার সময় সঠিক ট্রানজেকশন আইডি ও নম্বর প্রদান করতে হবে। যেকোনো সমস্যা দেখা দিলে ২৪ ঘণ্টার মধ্যে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে।

৪. ম্যাচ নিয়মাবলী (Match Rules)

ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়ের পূর্বে রুমে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ে সঠিক ইন-গেম নেম দিয়ে জয়েন না করলে কর্তৃপক্ষের কোনো দায় থাকবে না।